| রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
সোনালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি সোনালি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মো. শওকত আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল ও জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. শাহ্ আলম। এ সময় স্টাফ কলেজের নির্বাহী ও ফ্যাকাল্টিরা, ব্যাংকের ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam