| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 190 বার পঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের মধ্যে চুক্তি স্বাক্ষর
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি শাফিউজ্জামান। এ সময় ব্যাংকের হেড অব কার্ডস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের উপদেষ্টা মেজর (অব.) ইকবাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. নাজমুস সায়াদাত ও মামুন মাহমুদ উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের বিভিন্ন সেবায় ১০-৬০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam