শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

  |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশনস ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার জন্য কর্মীদের মধ্যে ঝুঁকি সচেতনতা তৈরি করার লক্ষ্যে বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ এর আয়োজন করেছে।

সম্মেলনটি শনিবার (১ ফেব্রুয়ারি) আমারী ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশনের (ডিভিশন-২) পরিচালক এ এন এম মইনুল কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ অপারেশনাল রিস্কের ওপর সেশন পরিচালনা করেন এবং এসবিআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনার পারফরম্যান্সও তুলে ধরেন। ব্যাংকের কান্ট্রি হেড অমিত কুমার এ সম্মেলনের সভাপতিত্ব করেন, প্রধান ঝুঁকি কর্মকর্তা অনির্বাণ হক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানটি ঢাকাভিত্তিক সকল কর্মীদের সঙ্গে ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে একটি হাইব্রিড মোডে অনুষ্ঠিত হয়। যেখানে চট্টগ্রাম ও খুলনার বহির্মুখী শাখার কর্মীরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। ব্যাংকের কান্ট্রি হেড অমিত কুমার কর্মীদের মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি লালন করার গুরুত্ব এবং ব্যাংকের ঝুঁকির ক্ষুধা মেনে চলার কৌশল পুনর্ব্যক্ত করেন। প্রধান ঝুঁকি কর্মকর্তা অনির্বাণ হক ও হেড অব ক্রেডিট দেবজ্যোতি ব্যানার্জী ‘রিস্ক ম্যানেজমেন্ট: এসবিআই দৃষ্টিকোণ’ এবং উদীয়মান আর্থিক ঝুঁকির ওপর সেশন পরিচালনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com