স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন পরিচালক ফেরদৌস আলী খান। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১১তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
দেশের টেইলরিং শিল্পের পথিকৃৎ ফেরদৌস আলী খানের হাত ধরে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় টেইলরিং ব্র্যান্ড শপ ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। দেশের প্রধান প্রধান শহরে প্রতিষ্ঠানটির একাধিক শাখা রয়েছে। পাশাপাশি গ্রাহকদের চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে বিশ্বমানের একটি কেন্দ্রীয় কারখানা।
ফেরদৌস আলী খান ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি দিনাজপুরে অবস্থিত ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পাশাপাশি রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেড, আর্মি গলফ ক্লাব ও বিসিআই, ঢাকার একজন সদস্য।