| সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংকের চাষাঢ়া শাখা এখন নতুন ঠিকানায়
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখা নতুন ঠিকানায় (রাজু প্যালেস, দ্বিতীয় তলা, ২০৮/৫ ভাষাসৈনিক সড়ক) কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে ডিএমডি মো. সিদ্দিকুর রহমান, শাখাপ্রধান মুহাম্মদ মাসুদ মিয়াসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam