| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হলেন অসিত কুমার সাহা ও জাহিদুল আলম
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালক নির্বাচিত হয়েছেন অসিত কুমার সাহা ও জাহিদুল আলম। সম্প্রতি ব্যাংকের ৪০৩তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এ দুজনকে পরিচালক পদে নির্বাচিত করা হয়।
উদ্যোক্তা অসিত কুমার সাহা বর্তমানে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, এ কে সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ, উত্তম অয়েল মিলস এবং এনজি সাহা স্টিল ইন্ডাস্ট্রিজের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাহা স্টিল প্রডাক্টস ও নিউ বেঙ্গল ট্রেডিংয়ের একজন পরিচালকও। তিনি সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে বিকম (সম্মান) সম্পন্ন করেছেন।
অন্যদিকে জাহিদুল আলম মেসার্স সুপার ইলেক্ট্রনিকস, মেসার্স রেডিওভিশন, জেপি সন্স এবং হোয়াইট র্যাবিটের ম্যানেজিং পার্টনার। পাশাপাশি হে এগ্রোর এমডি এবং শুফলা মাল্টি প্রডাক্টসের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মিজুকি হাউজহোল্ড প্রডাক্টস ও পিএএম কমপ্লেক্সের একজন পরিচালকও। জাহিদুল আলম লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) সম্পন্ন করেছেন।
Posted ৪:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam