| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
হাতিরপুলে ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন
মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে রাজধানীর হাতিরপুলে একটি নতুন উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন আনুষ্ঠানিকভাবে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড ফর নর্থ একেএম তারেক এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক চালু করেছে।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam