রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

  |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   117 বার পঠিত

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

সংগৃহীত ছবি

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি এবং চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ। তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তানও। কিন্তু বছর গড়াতেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই দম্পতিকে নিয়ে। পরে বার বার তাদের মিল দেখা গেলেও অবশেষে বিচ্ছেদের গুঞ্জন সত্যি হলো।

গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে পরীমণি এবং শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৬ এএম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com