জলজ্যান্ত সন্ন্যাসী! চিনতে পারছেন অভিনেত্রীকে?

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

জলজ্যান্ত সন্ন্যাসী! চিনতে পারছেন অভিনেত্রীকে?

সংগৃহীত ছবি

মাথার চুল, গোঁফ ও লম্বা দাড়ি দেখে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারেন তিনি সন্ন্যাসী। তবে বাসন্তী রঙের পাঞ্জাবি পরে আধশোয়া হয়ে থাকা ছবির এই সন্ন্যাসীকে দেখ ভুল করবেন সবাই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এই ছবিটিতে কে এই সন্ন্যাসী? তা নিয়ে অনেকের মনেই উঁকিঝুঁকি দিচ্ছে প্রশ্ন। চোখের সামনে জলজ্যান্ত সন্ন্যাসী! কিন্তু তিনি সন্ন্যাসী নন। অবাক করা বিষয় হলো তিনি একজন অভিনেত্রী!

এই অসম্ভব চিন্তা সম্ভব হয়েছে ভারতীয় সিরিয়ালে। আধশোয়া হয়ে থাকা সন্ন্যাসী মূলত অন্বেষা হাজরা। ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের ‘সন্ধ্যা’। সিরিয়ালের একটি দৃশ্যে সন্ন্যাসী সেজেছেন তিনি। এই মুহূর্তে সিরিয়ালের গল্প কিছুটা বদলে গেয়েছে। সিরিয়ালের নায়িকা সন্ধ্যা সন্ন্যাসী সেজে কী চমক দেবেন সে দিকেই তাকিয়ে আছেন সবাই।

এদিকে সন্ন্যাসীর বেশে ইতোমধ্যেই অনেককে চমকে দিয়েছেন অন্বেষা। বলে না দিলে অন্বেষাকে চেনাই কঠিন। অভিনেত্রী সামাজিক মাধ্যমে সন্ন্যাসীর বেশে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘আর যাই হই, এ জীবনে কোনও দিন সন্ন্যাসী হব না।’’

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৯ এএম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com