শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক বিনিয়োগকারীকে ৫১ লাখ শেয়ার দেবে সিটি ব্যাংক

  |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

এক বিনিয়োগকারীকে ৫১ লাখ শেয়ার দেবে সিটি ব্যাংক

এক বিনিয়োগকারীকে ৫১ লাখ শেয়ার দেবে সিটি ব্যাংক

উচ্চ আদালতের নির্দেশে একজন বিনিয়োগকারীর অনুকূলে ৫১ লাখ ১৬ হাজার ৬৩১টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক পিএলসি। এর মধ্যে ১৫ লাখ ৫৪ হাজার ৭৪০টি রাইট শেয়ার ও ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০১০ সালে সিটি ব্যাংক একটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার প্রদানে প্রস্তাব দিয়েছিল। রাইট শেয়ার ইস্যুর প্রক্রিয়া চলাকালীন উচ্চ আদালতের পক্ষ থেকে ১০ টাকা অভিহিত মূল্যের ৩৯ লাখ ২৭ হাজার ৭৮০টি শেয়ারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ইস্যু করা থেকে বিরত থাকার জন্য আদালতের আদেশ ছিল। পাশাপাশি এ শেয়ারের বিপরীতে ঘোষিত লভ্যাংশের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার আদেশ দেয়া হয়েছিল। আদেশ অনুসারে ব্যাংক কর্তৃপক্ষ বিচারাধীন শেয়ারের বিপরীতে ঘোষিত স্টক ও নগদ লভ্যাংশ সংরক্ষণ করেছে। আদালতের আদেশ অনুসারে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির একজন বিনিয়োগকারীর অনুকূলে ১৫ লাখ ৫৪ হাজার ৭৪০টি রাইট শেয়ার ও ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার ইস্যুর অনুমতি দেয়।

উচ্চ আদালতের সিদ্ধান্ত ও বিএসইসির অনুমোদনের পর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় সিটি ব্যাংকের একজন বিনিয়োগকারীর অনুকূলে প্রতিটি ২০ টাকার (১০ টাকা প্রিমিয়ামসহ) ১৫ লাখ ৫৪ হাজার ৭৪৯টি রাইট শেয়ার এবং ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে। এ শেয়ার ইস্যুর পর ব্যাংকটির শেয়ার সংখ্যা ১৩৪ কোটি ৭০ লাখ ৮০ হাজার ৭৬৪ থেকে বেড়ে ১৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩৯৫টিতে দাঁড়াবে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬০ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৬৭, বিদেশী বিনিয়োগকারী ৫ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল সিটি ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ৩০ ও ২৬ টাকা ৭০ পয়সা।

চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯১ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com