| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 100 বার পঠিত
আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫’ গতকাল রাজধানীর পল্টনে আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এমডি সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। সম্মেলন পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, ড. সাজ্জাদ জহির ও কাজী মো. মাহবুব কাশেম এফসিএ। এ সময় সিএফও দিলীপ কুমার মণ্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্মেলনে ব্যাংকের ডিএমডি, বিভিন্ন বিভাগের প্রধান এবং সব শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam