| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন
তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৩৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনে ব্যাংকটির অবদান দাঁড়িয়েছে ২ দশমিক ৩৩ শতাংশে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৩৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮২৭ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬১৪ কোটি টাকা। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ২১ পয়সা।
সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ২১ পয়সায়।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৭৬৯ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৪৯৯ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭৬ কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৪৯। এর মধ্যে ৪৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam