| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
ঢাকায় শুরু হচ্ছে এনআরবিসি ব্যাংক ১২তম আন্তর্জাতিক শিক্ষা মেলা
ঢাকায় শুরু হতে যাচ্ছে এনআরবিসি ব্যাংক নিবেদিত দুই দিনব্যাপী ‘১২তম আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৫’। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত এ মেলা ২২-২৩ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মেলার কনভেনার মোহাম্মদ আবুল হাসান। এ সময় জানানো হয়, শিক্ষা মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে।
Posted ৫:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam