| সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 199 বার পঠিত
চাকরি ফিরে পেতে ব্র্যাক ব্যাংককর্মীদের মানববন্ধন
চাকরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। তাদের অভিযোগ করোনা মহামারি চলাকালীন ব্যাংকের বেধে দেওয়া লক্ষ্যপূরণে ব্যর্থ হওয়ায় অন্যায়ভাবে দুই হাজার ৬৬৮ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক ব্যাংক।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা বলেন, মাঝ বয়সে চাকরি হারিয়ে অনেকেই পরিবার নিয়ে চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক করোনায় চাকরি হারানোদের পুনর্বহাল করার নির্দেশ দিলেও ব্র্যাক ব্যাংক তা মানেনি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেনের স্বেচ্ছাচারিতায় অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam