| সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের বরিশাল ও ঝালকাঠি শাখার উদ্যোগে সম্প্রতি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। অনুষ্ঠানে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, ব্যাংকের ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam