শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রংপুর কৃষি বিনিয়োগ চেক বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের

  |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত

রংপুর কৃষি বিনিয়োগ চেক বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের

রংপুর কৃষি বিনিয়োগ চেক বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের

২০২৪-২৫ অর্থবছরে শস্য চাষের জন্য সেবা এগ্রোটেক এবং সিড লিমিটেডের সহযোগিতায় রংপুর অঞ্চলে চারটি জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি রংপুরের মিঠাপুকুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমই ও কৃষি বিনিয়োগের ইউনিট ইনচার্জ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের পরিচালক মো. ওবায়েদ উল্লাহ্ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মো. মিরাতুর রহমান চৌধুরী, ৪ নম্বর ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, সেবা এগ্রোটেক এবং সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমীন ও ব্যাংকের এ অঞ্চলের চারটি শাখার ব্যবস্থাপক ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com