| বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
রুবি ফুডের টাকা আদায়ে জমি নিলামে তুলেছে ইউসিবি
ঋণের টাকা আদায়ে চট্টগ্রামের রুবি ফুড প্রোডাক্টসের সম্পত্তি নিলাম তুলেছে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা ১ হাজার ২৪৪ কোটি টাকা। এ জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ব্যাংকে বন্ধক দেওয়া চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী এলাকার সাড়ে ছয় একর জমি নিলামে তোলা হচ্ছে। বুধবার বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউসিবি। আগামী ১০ মার্চের মধ্যে আগ্রহী ক্রেতাদের ব্যাংকটির খাতুনগঞ্জ শাখায় নিলামের দরপ্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam