| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
মেট্রোরেল যাত্রীদের জন্য মার্কেন্টাইল ব্যাংকের এটিএম সুবিধা
মেট্রোরেলের মতিঝিল, ঢাবি ও ফার্মগেট স্টেশনে এটিএম ও সিআরএম স্থাপনের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে মেট্রোরেল কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর। অনুষ্ঠানে ডিএমটিসিএলের এমডি মোহাম্মদ আবদুর রউফ ও ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এসভিপি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam