ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ বিজনেস রিলেশনশিপ অফিসার (ডিপোসিট প্রোডাক্টস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্টে কাজের দক্ষতা অভিজ্ঞতা: আর্থিক পরিষেবা শিল্পে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে (বিশেষ করে প্রণোদনা কাঠামো)। তবে ডিপোজিট অ্যাকুইজিশন এবং মোবিলাইজেশনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা উপর ভিত্তি করে লাভজনক প্রণোদনা প্যাকেজ, শূন্য সুদে মোটরসাইকেল ঋণ, মোবাইল বিল এবং লোকাল কনভেয়েন্স বিল। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল ভাতা ও সুবিধা।