| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
মেঘনা ব্যাংকের আয়োজনে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ অনুষ্ঠিত
রাজধানীর একটি হোটেলে মেঘনা ব্যাংক পিএলসির আয়োজনে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক এস এম জাহাঙ্গীর আলম, উজমা চৌধুরী, মো. মাহমুদুল আলম, তারানা আহমেদ এবং প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল।

অনুষ্ঠানে ব্যাংকটির শাখা ও উপশাখার ব্যবস্থাপকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশলগত মতামত উপস্থাপন করেন। অংশগ্রহণমূলক এই আলোচনার মাধ্যমে শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের মধ্যে মতবিনিময় হয়, যা ব্যাংকের দীর্ঘ মেয়াদে উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।
মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, ‘আমাদের গ্রাহকেরা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, তাই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি গ্রাহকসেবাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।’
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam