| রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 168 বার পঠিত
জনতা ও অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ২৩৩ জন
পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)
পদসংখ্যা: জনতা ব্যাংক পিএলসিতে ১০০ জন ও অগ্রণী ব্যাংক পিএলসি ১৩৩ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
অন্যান্য সুবিধা: স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’–এর মাধ্যমে বিল পে ব্যবহার করে ২০০ টাকা পেমেন্ট করতে হবে।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam