| মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
সাউথইস্ট ব্যাংকের ৭৫৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৫৬তম বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। সভায় ভাইস চেয়ারপারসন রেহানা রহমানসহ পরিচালক মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি) ও মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যারিস্টার এম মইন আলম ফিরোজী ও ড. মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব মামুনুর রশিদ।
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam