| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
হেড অব মার্কেট অ্যান্ড করপোরেট সেলস হলেন সাবাহ সালেহীন
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব মার্কেট অ্যান্ড করপোরেট সেলস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবাহ সালেহীন আজিম। তিনি ২০১৭ সালে এ ব্যাংকে যোগ দিয়ে ক্লায়েন্ট ফেসিং ও ফাইন্যান্সিয়াল খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সর্বশেষ তিনি হেড অব করপোরেট সেলস–গ্লোবাল সাবসিডিয়ারিজ ফর বাংলাদেশ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গুরুত্বপূর্ণ এ পদে করিডোর ক্লায়েন্ট স্ট্র্যাটেজি, স্ট্রাকচার্ড প্রডাক্ট সলিউশন ও টেকসই ব্যবসা সম্পর্কিত উদ্যোগ পরিচালনায় কার্যকর ভূমিকা রেখেছেন সাবাহ সালেহীন। দেশে-বিদেশে ব্যাংক খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতায় তিনি ফাইন্যান্সিয়াল মার্কেটস ও করপোরেট ফাইন্যান্সে অসাধারণ দক্ষতা অর্জন করেছেন।
পেশাগত সাফল্যের পাশাপাশি সাবাহ সালেহীন নারী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির একজন অন্যতম প্রবক্তা। তিনি উইমেনস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চেয়ার হিসেবে সহকর্মীদের অনুপ্রাণিত করা এবং কর্মস্থলে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam