| রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 139 বার পঠিত
ঢাবির ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল সোশ্যাল ইসলামী ব্যাংক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল ও মেধাবী ১০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে শিক্ষার্থীদের জন্য ৩৬ লাখ টাকার চেক তুলে দেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. নাজমুস সায়াদাত এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam