শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্চে বাংলাদেশ ব্যাংক বিল নিলাম হবে ৪ দিন

  |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

মার্চে বাংলাদেশ ব্যাংক বিল নিলাম হবে ৪ দিন

মার্চে বাংলাদেশ ব্যাংক বিল নিলাম হবে ৪ দিন

বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে ৪ দিন বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০, ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের ওপর আগামী ৫, ১২, ১৯ ও ২৭ মার্চ এসব নিলাম হবে। এতে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানসহ দেশের যেকোনো বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ লাখ টাকা বা ১০ লাখ টাকার গুণিতক অংকের যেকোনো মূল্যে বিড দাখিল করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রতি ১০০ টাকার ‘ফেইস ভ্যালুর’ জন্য ডিসকাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড করতে হবে।

নিলামের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএম মডূলের মাধ্যমে বিড দাখিলের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিলামের ফল দুপুর ১টার মধ্যে ঘোষণা করা হবে। নিলামে অংশগ্রহণের বিশদ পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তারল্য সংকটের সময় ব্যাংকগুলোকে সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন গ্রাহকরা দুর্বল ব্যাংক থেকে টাকা উঠিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে বিনিয়োগ করেছেন। এতে কিছু ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক এ মূহুর্তে অতিরিক্ত তারল্য ব্যাংকিং চ্যানেল থেকে উঠিয়ে নিতে চাইছে। যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত তারল্য রয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের কাছে সেই টাকা জমা দিয়ে বিল কিনবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com