| মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
যে ৮ ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স আসেনি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় সর্বেচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ভাষার মাস ফেব্রুয়ারিতে। মাসটির পুরো সময়ে এসেছে প্রায় ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বা ২৫২ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৮৪১ কোটি টাকার বেশি। এদিকে অপারেশনে থাকা ৬০ ব্যাংকের মধ্যে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারিসহ বিদেশি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে দেশে প্রায় ২৫৩ কোটি ডলার বা ৩১ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এক ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৩টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক। ব্যাংকগুলো হলো- সরকারি মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক। আর বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam