| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা গতকাল ঢাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন। সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, এএমডি মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam