শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদকে আরো রঙিন করবে ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট

  |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

ঈদকে আরো রঙিন করবে ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট

ঈদকে আরো রঙিন করবে ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট

রমজানের সিয়াম সাধনা আর ঈদ উৎসবের প্রস্তুতিতে কেনাকাটা একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানেরই থাকে বিশেষ আয়োজন। এর ব্যতিক্রম নয় ইসলামী ব্যাংকও। রমজান ও ঈদে কেনাকাটার অভিজ্ঞতা আরো আনন্দদায়ক করতে তারা দিচ্ছে চমৎকার সব অফার। ব্যাংকটির ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় গ্রাহক উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়, ক্যাশব্যাক ও বিশেষ সুবিধা। এ অফারগুলো ঈদ প্রস্তুতিকে করবে আরো সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক।

ঈদ উপলক্ষে ইসলামী ব্যাংকের খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পিওএস বা কিউআর কোডের মাধ্যমে বিল পরিশোধ করে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ২ হাজার টাকার কেনাকাটায় প্রতিদিন সর্বোচ্চ ৩০০ টাকা এবং পুরো ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে তাদের অফারে। এছাড়া ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য থাকছে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, যা কেনাকাটাকে আরো সাশ্রয়ী করে তুলবে। রমজানজুড়ে ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা কেনাকাটা ও রেস্টুরেন্টে উপভোগ করতে পারবেন বিশেষ অফার, যার মধ্যে রয়েছে এক্সক্লুসিভ ‘‌বাই ওয়ান গেট ওয়ান, টু, এমনকি বাই ওয়ান গেট থ্রি’ ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট অফার।

এছাড়া ঢাকার হোটেল সারিনায় ইফতার, ডিনার ও সাহরিতে ইসলামী ব্যাংকের খিদমাহ সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড গ্রাহক পাবেন ‘বাই ওয়ান গেট ফোর’ অফার। পাশাপাশি আমারি ঢাকা, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল আগ্রাবাদসহ বেশ কয়েকটি অভিজাত রেস্টুরেন্টে থাকছে ‘বাই ওয়ান গেট থ্রি’ সুবিধা।

ইসলামী ব্যাংকের সব কার্ড ও সেলফিন ব্যবহারকারীর জন্য ২০টিরও বেশি রেস্টুরেন্টে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। চট্টগ্রামের হালদি অ্যারাবিয়ান হাউজে মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়, আর সামদাদু লিমিটেড, সাংগ্রী লা, অ্যারাবিয়ান নাইটস, বেলপিপার রেস্টুরেন্টসহ বেশকিছু অভিজাত রেস্টুরেন্টে ৫-১৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা থাকছে।

এবারের ঈদে পোশাক ও লাইফস্টাইল কেনাকাটায় সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। স্টারকার্ড ব্যবহারকারীরা ডি-ডামাস, গীতাঞ্জলি ও অন্যান্য ব্র্যান্ডে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জনপ্রিয় ফ্যাশন আউটলেটে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

জারা নেহা ফ্যাশন মল, গ্রিন মলসহ বেশকিছু আউটলেটে বিশেষ ছাড়ের পাশাপাশি প্রেম কালেকশনস, টাঙ্গাইল তাঁত ঘর, ইউকে জোন, স্মার্টেক্সসহ বেশকিছু ব্র্যান্ডে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাবে। অন্যদিকে এমব্রেলা, জেকে ফরেন ব্র্যান্ডস, নাবিলা, নিবির ফ্যাশন, মেহরিমা ফ্যাশন, খান ব্রাদার্সসহ অন্যান্য শপিং আউটলেটে ইসলামী ব্যাংকের কার্ড ও সেলফিন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়। ঈদ কেনাকাটাকে আরো সহজ করতে ইসলামী ব্যাংকের গ্রাহক জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি সারা বছরই নির্দিষ্ট মার্চেন্টদের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তির আওতায় বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকেন তারা।

আবার ঈদে অনেকেই দেশের বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন। ইসলামী ব্যাংকের খিদমাহ ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড গ্রাহকের এক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। কারণ খিদমাহ ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড গ্রাহকের জন্য বছরে চারবার বিনামূল্যে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা প্রদান করে। লাউঞ্জকি অ্যাপ ব্যবহার করে বিশ্বের ১ হাজার ৫০০-এর বেশি এয়ারপোর্ট লাউঞ্জে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন তারা। মূলত ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবাগুলো গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে আরো উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ করে তুলেছে। নগদ অর্থ বহন না করে সহজেই লেনদেনের সুযোগ, আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক এবং নিরাপদ লেনদেনের সুবিধা ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দিন দিন অধিক কার্যকর ও জনপ্রিয় করে তুলেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com