| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
প্রতি মাসে দুই হাজারের বেশি গ্রাহক সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নিচ্ছেন
এ মুহূর্তে বাজারে সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের যথেষ্ট চাহিদা তৈরি হয়েছে। সেটি কেন?
সুবিধাজনক ফিচার, সহজলভ্য অ্যাকসেস ও আকর্ষণীয় অফারের কারণে সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে আমরা ২ লাখ ১১ হাজারের বেশি গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছি। আমাদের কার্ডের অনন্য ফিচার ও আকর্ষণীয় অফারের ফলে প্রতি মাসে দুই হাজারেরও বেশি নতুন গ্রাহক আমাদের কার্ড গ্রহণ করছেন।
সম্প্রতি উচ্চ আয়ের পেশাজীবী, করপোরেট কর্মকর্তা এবং ঘন ঘন বিদেশ ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রিমিয়াম ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড উদ্বোধন করা হয়েছে, যা গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এছাড়া আমাদের ডুয়াল কারেন্সি ইন্সটা প্রিপেইড কার্ড অত্যন্ত জনপ্রিয়। গ্রাহকরা আমাদের কার্ড ডিভিশন, সেলস সেন্টার বা যেকোনো শাখা থেকে সরাসরি ফরম পূরণ করে জাতীয় পরিচয়পত্র ও এক কপি ছবি জমা দিয়ে তাৎক্ষণিকভাবে এ কার্ড সংগ্রহ করতে পারেন। বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্টের মাধ্যমে এটি ব্যবহার করা সম্ভব। দ্রুত ও সহজ প্রক্রিয়ার কারণে এ কার্ডটিও ক্রেডিট কার্ডের মতোই ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। সেই সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা এবং সহজ লেনদেনের সুবিধার কারণে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট হাউজগুলো আমাদের পে-রোল কার্ড সেবা গ্রহণ করছে।
গ্রাহকদের আকর্ষণের জন্য আমাদের কার্ডগুলোয় রয়েছে–লাউঞ্জ অ্যাকসেস, সুপারশপ ক্যাশব্যাক, ইএমআই সুবিধা, বোগো অফার, ডিসকাউন্ট, ইন্স্যুরেন্স সুবিধা এবং সহজ শর্তে ঋণ সুবিধা। এসব সুবিধার ফলে সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের চাহিদা দিন দিন বাড়ছে এবং গ্রাহক সন্তুষ্টিও নিশ্চিত হচ্ছে।
আপনারা শরিয়াহভিত্তিক কার্ডও চালু করেছেন বলে শুনেছি। সেগুলো কেমন চলছে?
সাউথইস্ট ব্যাংকের হজ কার্ড ব্যবহারের মাধ্যমে হজ এজেন্সিগুলো বিভিন্ন আর্থিক সুবিধা পাচ্ছে, যা তাদের লেনদেনকে সহজতর করছে এবং নগদ অর্থ ব্যবস্থাপনায় সহায়তা করছে। এছাড়া ইসলামী ব্যাংকিং গ্রাহকদের জন্য সম্পূর্ণ সুদবিহীন, আধুনিক ও নিরাপদ তিজারাহ ইসলামিক কার্ড চালু করা হয়েছে। এটি শরিয়াহভিত্তিক একটি ইসলামিক ক্রেডিট কার্ড, যা ইসলামী অর্থনীতির মূলনীতি অনুসরণ করে পরিচালিত হয় এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক লেনদেনের সুযোগ সৃষ্টি করে।
সব মিলিয়ে গ্রাহকদের জন্য সাউথইস্ট ব্যাংকের কয় ধরনের ক্রেডিট কার্ড রয়েছে?
সাউথইস্ট ব্যাংক তিনটি মূল ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড সেবা প্রদান করে থাকে, যা গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, ভিসা প্লাটিনাম অনুপমা (এ কার্ডটি বিশেষভাবে নারীদের জন্য), ভিসা গোল্ড ও ভিসা ক্লাসিক। মাস্টারকার্ড ব্র্যান্ডের কার্ডের মধ্যে রয়েছে মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড টাইটানিয়াম ও মাস্টারকার্ড স্ট্যান্ডার্ড। এছাড়া ইসলামিক ক্রেডিট কার্ডের মধ্যে রয়েছে তিজারাহ ইসলামিক ভিসা কার্ড (ভিসা প্লাটিনাম, ভিসা গোল্ড ও ভিসা ক্লাসিক) এবং তিজারাহ ইসলামিক মাস্টারকার্ড (মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও মাস্টারকার্ড টাইটানিয়াম)। সাউথইস্ট ব্যাংকের প্রিপেইড কার্ডগুলো হলো সাধারণ প্রিপেইড কার্ড, হজ কার্ড (হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ), ইন্সটাশিউর প্রিপেইড হেলথকেয়ার কার্ড এবং যান্ত্রিক ফুয়েল কার্ড।
কেন গ্রাহকরা অন্যদের কার্ড ব্যবহার না করে আপনাদেরটি ব্যবহার করবেন?
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রধান কারণ হলো ইন্টারেস্ট-ফ্রি সুবিধা, আকর্ষণীয় অফার ও উন্নত সেবা, যা অন্য কার্ডের তুলনায় গ্রাহকদের জন্য অধিক লাভজনক। আমাদের কার্ডের বিশেষ সুবিধাগুলোর মধ্যে রয়েছে ৪৫ দিন পর্যন্ত ইন্টারেস্ট-ফ্রি বিল পরিশোধের সুযোগ, যা গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা প্রদান করে। বার্ষিক চার্জ মওকুফের সুযোগ। নির্দিষ্ট পরিমাণ লেনদেন করলে এ সুবিধা পাওয়া যায়, যা বাড়তি সাশ্রয় নিশ্চিত করে। ৩-৩৬ মাস পর্যন্ত কিস্তি সুবিধা, যা কেনাকাটা ও বিল পরিশোধকে আরো সহজ করে তোলে। ৬০০টিরও বেশি মার্চেন্ট পয়েন্টে বিশেষ ডিসকাউন্ট। ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে মূল্যছাড় পাওয়া যায়। ১২টি হোটেল ও রেস্টুরেন্টে ব্যুফে অফার,–যেখানে ১১টি স্টার মানসম্পন্ন হোটেল অন্তর্ভুক্ত, যা খাবারপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়। আটটি জনপ্রিয় সুপারশপ চেইনে সাপ্তাহিক কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের সুযোগ তৈরি করে। কার্ডের অব্যবহৃত লিমিট থেকে ক্যাশ উত্তোলনের সুবিধা জরুরি প্রয়োজনে কার্ড চেক ও ব্রাঞ্চের মাধ্যমে নগদ অর্থ পাওয়া যাবে। ১০ গুণ পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ,–যা নির্দিষ্ট লেনদেনের বিপরীতে পয়েন্ট অর্জন করে বিভিন্ন উপায়ে রিডিম করা যায়। ২৪/৭ কাস্টমার সার্ভিস ও সর্বোচ্চ নিরাপত্তা গ্রাহকদের সমস্যার দ্রুত সমাধানে কল সেন্টার ও এর মাধ্যমে ট্রানজেকশন নোটিফিকেশন, বিল স্টেটমেন্ট ও ফ্রড অ্যালার্ট প্রদান করা হয়। সব মিলিয়ে সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড শুধু লেনদেনের জন্য নয়, বরং এটি একটি সম্পূর্ণ ব্যাংকিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের জীবনকে আরো সহজ, নিরাপদ ও লাভজনক করে তুলবে।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের জন্য কী ধরনের অফার দিচ্ছেন?
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাউথইস্ট ব্যাংক তার মূল্যবান গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে, যাতে তারা এ পবিত্র মাসে এবং ঈদ উৎসবকে আরো আনন্দময় ও সুবিধাজনকভাবে উদযাপন করতে পারেন। এর মধ্যে রয়েছে দেশের স্বনামধন্য আটটি হোটেলে একটি ইফতার কাম ডিনার কিনলে ৩/২/১টি ফ্রি সুবিধা, লাইফস্টাইল ব্র্যান্ডে ক্যাশব্যাক অফার (সাতটি শপে আকর্ষণীয় ক্যাশব্যাক), আটটি চেইন সুপার শপে বিশেষ ক্যাশব্যাক সুবিধা, ঈদ কেনাকাটার জন্য ১০ গুণ রিওয়ার্ড পয়েন্ট (১৪-২৫ তারিখ পর্যন্ত), ঈদ উপলক্ষে ৪৬টি হোটেল ও রেস্টুরেন্টে বাই ওয়ান গেট ওয়ান (BOGO) অফার, ৩৪টি হোটেল এবং রেস্টুরেন্টে একটি ব্যুফে ইফতার ও ডিনার কিনলে সর্বোচ্চ তিনটি পর্যন্ত ফ্রি সুবিধা এবং ১৬১টি লাইফস্টাইল শপ, মেকওভার শপ এবং রেস্তোরাঁয় বিশেষ ডিসকাউন্ট সুবিধা ইত্যাদি।
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam