| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের ৪০ কর্মকর্তা পেলেন ‘তারা’ অ্যাম্বাসেডর প্রশিক্ষণ
৪০ জন পুরুষ রিটেইল অফিসারকে ‘তারা’ অ্যাম্বাসেডর প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক। জেন্ডার সংবেদনশীল সেবাদান ও আরো বিস্তৃত আকারে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এ প্রশিক্ষণে নারী গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী, বিশেষায়িত ব্যাংকিং সেবা দেয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়। ক্যাম্পাস টু করপোরেটের প্রধান পরামর্শদাতা ও প্রশিক্ষক হুমাইরা শারমিন এ সেশনটি পরিচালনা করেন। অনুষ্ঠানে টপ পারফর্মিং কর্মকর্তাদের বিশেষ সম্মাননার পাশাপাশি নারী আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের জন্য সব কর্মকর্তাকে ‘তারা’ অ্যাম্বাসেডর ক্রেস্ট প্রদান করা হয়।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam