শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   51 বার পঠিত

প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৭ পয়সা। এ সময়ে এককভাবে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৫৪ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ২৭ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ৫ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ব্যাংকের পর্ষদ বিনিয়োগকারীদের ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ৪৮০ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৯ কোটি টাকা। ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসার বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সায়।

ব্যাংকটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০০০ সালে পুঁজিবাজারে আসা প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ২২৯ কোটি ৮৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর ৪০ দশমিক ৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৫ দশমিক ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪ দশমিক ৪৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৯ দশমিক ৬১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com