| শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
সাদেক খান ও পরিবারের ২১টি ব্যাংক হিসাব ফ্রিজ
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা রয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি ফেরদৌসী খান এবং মো. সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তদন্তকালে জানা যায়, ফেরদৌসী খান এবং মো. সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে বহিঃ বাংলাদেশে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে ফেরদৌসী খান এবং মো. সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ ফ্রিজ করা প্রয়োজন।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam