| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
প্রাইম ব্যাংক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
দাতব্য কাজ পরিচালনা করতে প্রাইম ব্যাংক পিএলসি ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব অ্যাকাউন্টস হাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সাদাকাহ্ জাহিয়াহ্ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam