| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে তারা উদ্যোক্তা মেলা শুরু
নারী উদ্যোক্তাদের পণ্য প্রসারে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে গতকাল প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও ফারজানা চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের ডিএমডি ফারজানা খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৫ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এ মেলায় অংশ নিয়েছেন।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam