শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমটিবি ফাউন্ডেশন ও পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

এমটিবি ফাউন্ডেশন ও পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি ফাউন্ডেশন ও পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি ফাউন্ডেশন ও পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের (পিএফডিএ-ভিটিসি ট্রাস্ট) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) সম্পন্ন শিক্ষার্থী এবং তাদের শিক্ষক, অভিভাবক ও পরিচর্যাকারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের অধ্যক্ষ বেগম নূর জাহান দিপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও ক্যামলকো রেইস উদ্দীন আহামদ এবং গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স প্রধান শাফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের পক্ষে ছিলেন উপদেষ্টা ডা. এস এম আসিব নাসিম এবং অপারেশন ম্যানেজার মো. রিজওয়ানুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com