| মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
বন্ধ ব্যাংক থেকে যেভাবে শক্তিশালী ইস্টার্ন ব্যাংক
বহুজাতিক ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (বিসিসিআই) ১৯৯২ সালে বন্ধ হয়ে যায়। এরপর ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় ইস্টার্ন ব্যাংক। তৎকালীন সরকারের সময়োপযোগী এই সিদ্ধান্তে বিসিসিআইয়ের বড় অঙ্কের আমানতকারীরা হয়ে যান ইস্টার্ন ব্যাংকের মালিকানার অংশীদার। সরকারও ৬০ শতাংশ নিয়ে ব্যাংকটির পর্ষদে যুক্ত হয়। পরে ওই শেয়ার বিক্রি করে দেয় সরকার। আমানতকারী থেকে মালিকানার অংশীদার হওয়া পরিচালকেরা পরবর্তী সময়ে ইস্টার্ন ব্যাংককে দেশের আন্তর্জাতিক মানের ব্যাংকে রূপান্তরের উদ্যোগ নেন।
সুশাসন, সঠিক নির্দেশনা, আন্তর্জাতিক উত্তম চর্চার কারণে এখন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকের একটি ইস্টার্ন ব্যাংক। একসময়ের বন্ধ হয়ে যাওয়া বিসিসিআইয়ের বাংলাদেশ শাখায় এখন দেশের শক্তিশালী ব্যাংকগুলোর একটি। ২০ বছর ধরে ইস্টার্ন ব্যাংকের খেলাপি ঋণ ৩ শতাংশের ঘরে। আর্থিক সূচকের পাশাপাশি ভাবমূর্তিতেও অনেক শক্তিশালী ব্যাংকটি। সেবার মানেও ব্যাংকটি এগিয়ে। গত বছর শেষে ইস্টার্ন ব্যাংক পরিচালন মুনাফা করেছে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা।
Posted ৫:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam