| বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন
ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের নতুন উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে গতকাল নতুন উপশাখাটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ক্যামেলকো মোহাম্মদ ওবায়দুল হক। এ সময় এনআরবিসি ব্যাংকের বরিশাল ও খুলনা জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, বাংলাবাজার শাখার ব্যবস্থাপক মো. শহিদুল হক, ভোলা উপশাখার ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক, বোরহানউদ্দিন উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলামিন এবং বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam