শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

  |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   69 বার পঠিত

জনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মতিঝিলের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নুরুল আলম, এফসিএমএ এফসিএ (সিএফও)। ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান বলেন, ‘ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এরই মধ্যে অনিয়ম-দুর্নীতি কমিয়ে আনা হয়েছে। ঋণ প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জনতা ব্যাংকের বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে চলমান আমানত সংগ্রহ কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, রেমিট্যান্স বৃদ্ধি, শ্রেণীকৃত আদায় এবং অবলোপনকৃত ঋণ হ্রাস ও গ্রাহকসেবার মান উন্নয়নের প্রতি গুরুত্ব দিতে ব্যবস্থাপকসহ ব্যাংকের সব স্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com