| রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের বিনামূল্যে চোখ পরীক্ষার উদ্যোগ বদলে দিচ্ছে জীবন
ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ‘অপরাজেয় আমি’র মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা প্রদান কর্মসূচি পরিচালনা করেছে। এতে সহযোগিতা করছে ভিশনস্প্রিং ও গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে ভিশনস্প্রিংয়ের মাধ্যমে শিল্প-কারখানার শ্রমিকদের দৃষ্টিশক্তি উন্নয়নে সহায়তা করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৬২৫ জন কর্মীর চোখ পরীক্ষা করা হয়েছে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে গ্রামীণ হেলথকেয়ার ৭১৮টি ছানি অস্ত্রোপচারের মাধ্যমে স্থায়ী অন্ধত্বের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছে। এ সময় ৫৩ জনের চোখে অন্যান্য অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam