শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংকের বি২ রেটিং নিশ্চিত করল মুডিস

  |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

সিটি ব্যাংকের বি২ রেটিং নিশ্চিত করল মুডিস

সিটি ব্যাংকের বি২ রেটিং নিশ্চিত করল মুডিস

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস তাদের সাম্প্রতিক মূল্যায়নে সিটি ব্যাংকের বি২ রেটিং নিশ্চিত করেছে। দেশের সার্বিক রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের আউটলুক ‘ঋণাত্মক’ রাখা হয়েছে। মুডিসের এ রেটিং সিটি ব্যাংকের পর্যাপ্ত মুনাফা, মূলধন সংরক্ষণ ও স্থিতিশীল তারল্যকে স্বীকৃতি দিয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি আমানতের প্রবৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্ভাব্য সমর্থনের মাঝারি সুযোগ সিটি ব্যাংকের বি২ রেটিংকে প্রভাবিত করেছে। তবে পুনঃতফসিলীকৃত ও পুনর্গঠিত ঋণের ঝুঁকি রেটিংয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

এছাড়া রিটেল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় শক্তিশালী অবস্থান ও উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতাকে ব্যাংকের ক্রেডিট শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। সিটি ব্যাংক এক বিবৃতিতে তাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভানুধ্যায়ীদের প্রতি ক্রমাগত সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com