শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও অসকার বাংলা কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

প্রাইম ব্যাংক ও অসকার বাংলা কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও অসকার বাংলা কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল ব্যাংকিং সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অসকার বাংলা কোম্পানি লিমিটেড। সম্প্রতি ঈশ্বরদীতে এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও অসকার বাংলা কোম্পানির এমডি শা সি জুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো ছিলেন ব্যাংকের ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অব নর্থ রিজিওন মো. আব্দুল হালিম, এসএভিপি ও হেড অব ব্রাঞ্চ রেজাউল করিম, পেরোল ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম এবং অসকার বাংলা কোম্পানির জিএম জ্যাকিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আওতায়, অসকার বাংলা কোম্পানিকে নিরাপদ ও কার্যকর পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম এবং কর্মীদের সময়মতো বেতন প্রদান নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। এছাড়া অসকার বাংলা কোম্পানি কর্মীরা প্রাইম ব্যাংক থেকে ঋণ, ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক পরামর্শসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com