| শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
গ্রাহকের জন্য আরও বেশি সুবিধাসংবলিত আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্সের নতুন ক্রেডিট কার্ড বাজারে এনেছে সিটি ব্যাংক। কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার (মাঝে) ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ (ডান থেকে তৃতীয়) ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ গুলশানের রেনেসাঁ হোটেলে।
আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্সের নতুন আরেকটি ক্রেডিট কার্ড বাজারে এনেছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ মেটাল ক্রেডিট কার্ড নামে নতুন এই কার্ডে রয়েছে বেশ কিছু বিশেষ সুবিধা। আজ বৃহস্পতিবার ঢাকার গুলশানের রেনেসাঁ হোটেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই কার্ড বাজারে আনার ঘোষণা দেয় সিটি ব্যাংক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংকের পক্ষে থেকে আমন্ত্রণের ভিত্তিতে এই কার্ড ইস্যু করা হবে। অর্থাৎ শুরুতে গ্রাহকেরা নিজ উদ্যোগে এই কার্ড পাবেন না। নতুন এই কার্ডে দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে অর্থ সাশ্রয় ও আন্তর্জাতিক নানা সুবিধা পাওয়া যাবে। নতুন এই কার্ডে পাওয়া যাবে ২০ হাজার টাকা সমমূল্যের গিফট ভাউচার। দুই বছরের জন্য বিনা মূল্যে ট্যাবলেট প্লাস সদস্যপদ বা মেম্বারশিপ, যার আওতায় আন্তর্জাতিক বিলাসবহুল বুটিক হোটেল ও ব্র্যান্ডে বিশেষ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পাওয়া যাবে বিনা মূল্যে প্রায়োরিটি পাস ও দুজন অতিথিসহ বিশ্বের ১ হাজার ৭০০-এর বেশি বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুবিধা।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam