| শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 199 বার পঠিত
ইবিএলের উদ্যোগে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে ব্যবসার সুযোগবিষয়ক গোলটেবিল বৈঠক
ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) উদ্যোগে ‘বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এবং সিঙ্গাপুর-বাংলাদেশ ব্যবসার সুযোগ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এ বৈঠকে সিঙ্গাপুরের একটি বিনিয়োগ প্রতিনিধি দলসহ বাংলাদেশের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার পরিচালক মো. হাসান আবদুল্লাহ তৌহিদ ও ইবিএল এএমডি আহমেদ শাহীন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লী, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট অংশীদার বেঞ্জামিন চুই, সুবর্না জুরংয়ের প্রধান এস আনন্দ, সাইক্লেট গ্রুপের পরিচালক মেলভিন ট্যাং ও মহাব্যবস্থাপক আশরাফ সুপিয়াহ, ডিভিএস সিঙ্গাপুরের নির্বাহী পরিচালক চুন পোহ কোইসহ ইস্টার্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam