| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 167 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেজড সুপারভিশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) উদ্যোগে ‘অ্যাডভান্সড লেভেল ওয়ার্কশপ অন রিস্ক বেজড সুপারভিশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় ৯-১২ এপ্রিল ব্র্যাক সিডিএম, গাজীপুরে এ কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. হাবিবুর রহমান এবং মো. জাকির হোসেন চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইএমএফ, বিশ্বব্যাংক ও আইএফসি বাংলাদেশ অফিসসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালার বিভিন্ন সেশনে অংশ নেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ), বিশ্বব্যাংক ও ব্যাংক অব থাইল্যান্ডের প্রতিনিধিরা। এছাড়া মালয়েশিয়া, ভারত ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।
Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam