| শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ২৭তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ২৭তম সভা গত মঙ্গলবার ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের এমডি ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইকবাল।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam