শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসবিএসি ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন

  |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

এসবিএসি ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন

এসবিএসি ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন

এসবিএসি ব্যাংক পিএলসিতে সদ্য যোগদানকৃত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি এমডি ও সিইও (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম। এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমুদ্দৌলা। সঞ্চালনা করেন এসভিপি ও জেনারেল সার্ভিসেস প্রধান মোহাম্মদ শফিউল আজম। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের ব্যাংকিং নিয়মাচার পরিপালনে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও পরিশ্রমপ্রিয়তার সঙ্গে সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com