শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম

  |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম

এনসিসি ব্যাংক পিএলসির নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন উদ্যোক্তা পরিচালক আবদুস সালাম। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

ব্যবসায়ী ও প্রকৌশলী আবদুস সালাম ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। গত কয়েক দশক ধরে তিনি দেশের ইলেক্ট্রোমেকানিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকৌশলীদের সঙ্গে কাজ করেছেন।

দেশের প্রথম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও প্রথম অপটিক্যাল ফাইবার কেবলের উদ্যোক্তা আবদুস সালাম। এছাড়া নিজের প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ৫০-৪০০ মেগাওয়াট ক্ষমতার বেশকিছু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভারী প্রকৌশল খাতে প্রকৌশলী আবদুস সালামের অবদান অনন্য। তিনি ৩৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন অতিভারী রেল ট্রলি এবং ২০০, ৬০০ ও ১০০০ টন ধারণক্ষমতার তিনটি ভাসমান ক্রেন নির্মাণে নেতৃত্ব দিয়েছেন।

সফল উদ্যোক্তা আবদুস সালাম দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গংগাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেডসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com