| বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
প্রাইম ব্যাংক ও আইএএমসিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বেমেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর ইউনিট বিক্রি বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় আইসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় আইসিবি ও আইএএমসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও ডিএমডি মো. নুরুল হুদা, আইএএমসিএলের সিইও মাহমুদা আক্তার এবং প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam