| বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
হজ ক্যাম্পে সেবা বুথ চালু করেছে এক্সিম ব্যাংক
হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সেবা বুথ চালু করেছে এক্সিম ব্যাংক। এ উপলক্ষে গত সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।
Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam