| রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট | 49 বার পঠিত
হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন : স্ট্যান্ডার্ড ব্যাংক
হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সেবা বুথ চালু করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার এ বুথের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। স্ট্যান্ডার্ড ব্যাংকের সেবা বুথ থেকে হজযাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজসংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. সিদ্দিকুর রহমান এবং রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ আমজাদ হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে হজযাত্রা সহায়ক উপহারসামগ্রী প্রদান করা হয়।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam